হাবিপ্রবি প্রতিনিধি:
শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বৃদ্ধির লক্ষ্যে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) যন্ত্রকৌশল বিভাগের উদ্যোগে দশ দিনব্যাপী মাস্টারিং সলিড ওয়ার্কস (বেসিক টু এডভান্স) শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) শুরু হয়ে বুধবার (২১ জানুয়ারি) পুরষ্কার বিতরণণের মাধ্যমে কর্মশালাটি শেষ হয়।
দশদিনব্যাপী কর্মশালাটি পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল বিভাগের শিক্ষার্থী মোঃ মাহবুব হোসেন এবং তত্বাবধায়ন করেন একই বিভাগের প্রভাষক মোঃ আলমগীর হোসেন।সমাপনী বক্তব্যে বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক কে এইচ নাজমুল আহসান বলেন, ক্লাসে তাত্ত্বিক জ্ঞানকে ইন্ডাসট্রিতে প্রায়োগ করতে এ ধরনের কর্মশালা শিক্ষার্থীদের সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।
এছাড়া শিক্ষার্থীদের ডিজাইনে দক্ষ করতে এগুলো সহায়ক হিসেবে কাজ করবে। কর্মশালার ওপর কুইজ প্রতিযোগিতা আয়োজন করা হয় এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

