সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। একইসঙ্গে জিন্দাবাজার পয়েন্ট সংলগ্ন হোটেল রাজমনি আবাসিক হোটেলটিও সিলগালা করা হয়েছে।অদ্য ২৭ অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ, দুপুর আনুমানিক ১টা ২০ মিনিটের দিকে মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল কোতয়ালী মডেল থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে অনৈতিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে দুইজন পুরুষ ও একজন নারীকে আটক করা হয়।আটককৃতরা হলেন –১। ওহাব মিয়া (২৫)২। বিল্লাল হোসেন (২৭)৩। কবিতা আক্তার (৩০)এ ঘটনায় কোতয়ালী মডেল থানায় নন-এফআইআর নং-৪৫৮, তারিখ-২৭/১০/২০২৫, ধারা সিলেট মহানগরী পুলিশ আইন ২০০৯ এর ৭৭ মোতাবেক মামলা দায়ের করা হয়েছে। আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানা গেছে।ডিবি সূত্রে জানা যায়, শহরের কেন্দ্রস্থলে অবস্থিত কিছু হোটেলে অনৈতিক কর্মকাণ্ডের খবর পাওয়ার পর থেকেই গোপনে নজরদারি চলছিল। প্রাথমিক তদন্তে হোটেল রাজমনির বিরুদ্ধে অসামাজিক কার্যকলাপের প্রমাণ মেলায় সেটি সিলগালা করা হয়।সিলেট মহানগর পুলিশ সূত্রে জানা গেছে, ভবিষ্যতেও এই ধরনের অসামাজিক কর্মকাণ্ড দমন ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে অভিযান অব্যাহত থাকবে।সূত্র: সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি), কোতয়ালী মডেল থানা

