সর্বশেষ
ফেব্রুয়ারি ২১, ২০২৬

সিলেটে ডিবির হানা, ৪৩৮ পিস ইয়াবাসহ এক যুবক আটক

Spread the love

মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) সিলেটের কোতোয়ালী মডেল থানাধীন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৪৩৮ (চার শত আটত্রিশ) পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।রবিবার (২৭ অক্টোবর) সন্ধ্যা আনুমানিক ৭টা ৪০ মিনিটের দিকে কোতোয়ালী মডেল থানার কাষ্টঘর সাকিনস্থ সুইপার কলোনী গেইটের সামনে পাকা রাস্তায় এ অভিযান পরিচালিত হয়।গ্রেফতারকৃত ব্যক্তি হলেন মোঃ আলমগীর (৩৫), পিতা-মৃত আব্দুল খালিক, মাতা-মৃত হালেমা খাতুন, সাং- রুপিয়া শিরিয়া, পো-বালাগঞ্জ, থানা-বালাগঞ্জ, জেলা-সিলেট। বর্তমানে তিনি বড়বাজার, আম্বরখানা এলাকার মাহতাব মিয়ার বাসায় বসবাস করছিলেন।ডিবি পুলিশ জানায়, অভিযানে আলমগীরের কাছ থেকে উদ্ধার হওয়া ৪৩৮ পিস ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৩১ হাজার ৪০০ টাকা।ঘটনার পর কোতোয়ালী মডেল থানায় মামলা নং–৫৮, তারিখ–২৮/১০/২০২৫ খ্রিঃ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) এর ১০(ক) ধারায় মামলা রুজু করা হয়েছে।আটককৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে।সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের এই অভিযানে স্থানীয় জনমনে স্বস্তি ফিরে এসেছে। ডিবি সূত্রে জানা গেছে, মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।সূত্র: সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ (এসএমপি ডিবি)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *