সর্বশেষ
ফেব্রুয়ারি ২১, ২০২৬

সমগ্র দেশে মোবাইল দোকান বন্ধের ঘোষণা, সিইও পিয়াসকে দ্রুত মুক্তির দাবি।

Spread the love

মোঃ শাহনুর রহমান লিমন, ঢাকা জেলা, বিশেষ প্রতিনিধি:বুধবার (১৯ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত এক সংবাদ সম্মেলনে সুমাশটেকের প্রধান নির্বাহী আবু সাঈদ পিয়াসকে গোয়েন্দা পুলিশ তুলে নেওয়ার কঠোর প্রতিবাদ জানায় ব্যবসায়ীরা।

সংবাদ সম্মেলনে তারা জানান, অ্যাসোসিয়েশনের সেক্রেটারি পিয়াসকে আজকের মধ্যে মুক্তি না দেওয়া হলে সারা দেশব্যাপী কঠোর আন্দোলনে নামবেন। একইসঙ্গে দেশজুড়ে সব মোবাইল ফোন দোকান বন্ধ রাখার কর্মসূচি ঘোষণা করা হয়।

বক্তারা বলেন, “পিয়াসকে দ্রুত মুক্তি দিতে হবে, নইলে দেশ অচল করে দেওয়ার মতো কঠোর আন্দোলন শুরু হবে।” তারা জানান, মঙ্গলবার গভীর রাতে মিরপুর-১ এর বাসা থেকে ডিবি পরিচয়ে পিয়াসকে তুলে নিয়ে যাওয়া হয় এবং তার মোবাইল ফোনটিও জব্দ করা হয়।

বিষয়টি তার স্ত্রী সুমাইয়া চৌধুরী নিশ্চিত করেছেন।এমবিসিবির নেতারা জানান, অ্যাসোসিয়েশনের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা একজনকে এমনভাবে তুলে নেওয়ায় ব্যবসায়ী-মহলে তীব্র আতঙ্ক তৈরি হয়েছে। তারা সরকারের কাছে ঘটনার স্পষ্ট ব্যাখ্যা ও দ্রুত সমাধান দাবি করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *