সর্বশেষ
এপ্রিল ৬, ২০২৬

শ্রীমঙ্গলে ছিনতাইয়ের প্রস্তুতিকালে চারজনসহ গ্রেপ্তার পাঁচ

Spread the love

রাহি ইসলাম, সহকারী মৌলভীবাজার জেলা প্রতিনিধি:

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় ছিনতাইয়ের প্রস্তুতিকালে খালেদ মিয়া, কাওছার মিয়া ও সিয়াম মিয়া নামের তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া পৃথক আরেকটি অভিযানে শহরের শাপলাবাগ এলাকা থেকে আরেক ছিনতাইকারী শামীম মিয়া ও ফৌজদারি মামলার আরও এক আসামিসহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।রোববার (৬ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে শহরের চৌমুহনায় অবস্থিত এপেক্স শোরুমের সামনে থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়।এ সময় আসামিদের তল্লাশি করে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত গিয়ার চাকু, রামদা ও ছুরি উদ্ধার করা হয়।

একইদিন রাতে শহরের শাপলাবাগ এলাকা থেকে আরেক ছিনতাইকারী ও ফৌজদারি মামলার আসামিকে গ্রেপ্তার করা হয়।পুলিশ জানায়, থানার উপ-পরিদর্শক (এসআই) সুজন কান্তি পালের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল রাতে তাদের আটক করে।শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না বলেন, পুলিশের পৃথক অভিযানে চার ছিনতাইকারীসহ পাঁচ আসামিকে গ্রেপ্তার করে সোমবার (৬ এপ্রিল) আদালতে সোপর্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *