সর্বশেষ
মার্চ ২৫, ২০২৬

শ্রীমঙ্গলে ছাত্রলীগ নেতা আইবুর রহমান আকাশ-সহ গ্রেপ্তার ৯

Spread the love

রাহি ইসলাম, সহকারী মৌলভীবাজার জেলা প্রতিনিধি :

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আইবুর রহমান আকাশসহ বিভিন্ন মামলায় আরও আটজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল থানার ওসি জহিরুল ইসলাম মুন্না।শ্রীমঙ্গল থানা পুলিশ জানায়, ছাত্রলীগ নেতা আকাশ বিভিন্ন মামলা ও ওয়ারেন্টের আসামি থাকায় দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। ঈদ উপলক্ষে বাসায় অবস্থান করছেন—এমন গোপন সংবাদের ভিত্তিতে আকাশকে শহরের শ্যামলী আবাসিক এলাকার নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আইবুর রহমান আকাশ শ্যামলী এলাকার মো. দুলাল মিয়ার ছেলে।শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না বলেন, ছাত্রলীগ নেতা আকাশ বিভিন্ন মামলা ও ওয়ারেন্টের পরোয়ানা নিয়ে দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে তার বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও বিভিন্ন মামলা ও অভিযোগে আরও আটজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।জহিরুল ইসলাম মুন্না আরও বলেন, গ্রেপ্তারকৃত ৯ জন আসামিকে মঙ্গলবার সকালে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। অপরাধ নির্মূলে সকল অপরাধী ও আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *