মোঃ মাইউদুর রহমান লিও, মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি:
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় দ্রুতগতির নোয়া মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাকে ধাক্কা দিলে এক নারী নিহত এবং চারজন আহত হয়েছেন। শনিবার সকাল ১০টার দিকে ষোলঘর ইউনিয়নের কেওয়াটখালী ওমপাড়া এলাকায় ঢাকা–মাওয়া সার্ভিস লেনের মাওয়াগামী অংশে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঢাকা মেট্রো-চ-১৩-৯৭২৭ নম্বরের একটি নোয়া মাইক্রোবাস দ্রুতগতিতে চলছিল। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি অটোরিকশাকে জোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই নিহত হন জাবেদা বেগম (৭০), স্বামী একলাস উদ্দিন, সাং শিবরামপুর, শ্রীনগর, মুন্সীগঞ্জ।দুর্ঘটনায় আহত হয়েছেন আশুদা বেগম (৬০), স্বামী দেলোয়ার, সাং ওমপাড়া বাগবাড়ি, মো. আব্দুর রহিম (৩০), পিতা শাহজাহান, সাং শেখরনগর, সিরাজদিখান, মো. মহাসিন (৪০), পিতা অজ্ঞাত, সাং আলমপুর, হাসাড়া, অটোরিকশাচালকসহ আরও একজন (পরিচয় নিশ্চিত করা যায়নি)খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিস এবং হাঁসাড়া হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আহতদের প্রাথমিক চিকিৎসা দেন।

