আল আমিন শেরপুর জেলা প্রতিনিধিঃ
শেরপুর সদর উপজেলার ১১ নম্বর বলাইয়ের চর ইউনিয়নের জংগলদী নয়াপাড়া গ্রামের মুসলিম যুবক মনিরের সঙ্গে একই উপজেলার ঝাউয়েরচর গ্রামের এক খ্রিস্টান তরুণীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।বিষয়টি জানাজানি হলে উভয় পরিবারের পক্ষ থেকে এই সম্পর্ক মেনে নিতে অস্বীকৃতি জানানো হয়। পারিবারিক বাধা ও মানসিক চাপে পড়ে মনির ও ওই খ্রিস্টান তরুণী একসঙ্গে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন।
ঘটনার পরপরই স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার (৯ জানুয়ারি) রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান যুবক মনির। পরে আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) ভোররাতে ওই খ্রিস্টান তরুণীও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।ভিন্ন ধর্মের এই প্রেমের সম্পর্ক ও মনিরসহ তরুণীর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। পাশাপাশি ঘটনাটি স্থানীয়দের মধ্যে ব্যাপক উদ্বেগ ও আলোচনার সৃষ্টি করেছে।

