মাহিন আহমেদ কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
কিশোরগঞ্জের, কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ৪নং ওয়ার্ড এর আরব আলী খান ফুরকানিয়া মাদ্রাসা যা স্থাপিত হয় ১৯৯৫ সালে।আরব আলী খান ফুরকানিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা ছিলেন মরহুম আরব আলী খান।জিবিত অবস্থায় উনার স্থাবর অস্থাবর সম্পত্তি তিনি অত্র মাদ্রাসায় দান করেন।
বৃহস্পতিবার সকালে মাদ্রাসায় এক আলোচনা সভার আয়োজন করেন মাদ্রাসা কমিটি।বড় ছয়সূতী আরব আলী খান ফুরকানিয়া ও হাফিজিয়া মাদ্রাসার কমিটির আলোচনা সভায় অংশগ্রহণ করেন অত্র কমিটির সভাপতি জনাব মোঃ সাইয়ূম সাহেব। আরোও উপস্থিত ছিলেন ছয়সূতী কেন্দ্রীয় জামে মসজিদ এর খতিব হাফেজ জনাব মোঃ আবু হানিফ। আরোও উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার কমিটির সদস্য বৃন্দ।১৮ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায় উক্ত মাদ্রাসার সার্বিক বিষয়ে আলোচনা ও পর্যালোচনা করেন জনাব সাইয়ূম সাহেব।

