মোঃ মাইউদুর রহমান লিও, মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধিমুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার রাজানগর সৈয়দপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে সার্বিক আয়োজনে ও প্রধান শিক্ষক আব্দুল মান্নানের সহযোগিতায় অভিভাবক সমাবেশ ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।রোববার (১৬ নভেম্বর) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ সমাবেশের আয়োজন করা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবু তৈয়ব সনেট।এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-০১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও সিরাজদিখান উপজেলা বিএনপির সহসভাপতি শেখ মোঃ আব্দুল্লাহ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী। এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অভিভাবক সদস্য শাহজাহান মোল্লা, শিক্ষক প্রতিনিধি ফেরদৌসুর রহমান, বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী, ছাত্র-ছাত্রী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।সমাবেশে শিক্ষার মানোন্নয়ন, ছাত্র-ছাত্রীদের নৈতিক বিকাশ, বিদ্যালয়ের শৃঙ্খলা রক্ষা এবং অভিভাবক-শিক্ষক সম্পর্ক আরও সুদৃঢ় করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।অভিভাবক ও অতিথিরা এমন সুন্দর আয়োজনের জন্য বিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

