সর্বশেষ
ফেব্রুয়ারি ২১, ২০২৬

রাজধানীতে বড় চালান আটক ৪৮৩ বোতল ফেনসিডিলসহ যুবক গ্রেফতার

Spread the love

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৪৮৩ বোতল ফেনসিডিলসহ এক মাদককারবারিকে গ্রেফতার করেছে ডিএমপির গোয়েন্দা বিভাগের ওয়ারী জোনের একটি টিম। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যানও জব্দ করা হয়। গ্রেফতার ব্যক্তির নাম মোঃ আশিকুর রহমান আশিক, বয়স ৩০ বছর।রবিবার দুপুরে মাতুয়াইল মেডিকেল সংলগ্ন এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। ডিবি জানায়, কুমিল্লা সীমান্ত এলাকা থেকে ফেনসিডিল ঢাকায় আনার খবর পেয়ে গোয়েন্দা দল প্রথমে ওত পেতে থাকে। কাভার্ড ভ্যানটি ঘটনাস্থলে পৌঁছালে পুলিশ সিগন্যাল দেয়। এ সময় পালানোর চেষ্টা করলে আশিককে আটক করা হয় এবং ভ্যানের পিছনের অংশ তল্লাশি করে ৪৮৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। তবে তার সঙ্গে থাকা আরও দুই সহযোগী পালিয়ে যায়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতার হওয়া আশিক দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা থেকে ফেনসিডিল এনে রাজধানীর বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। উদ্ধার করা মাদকদ্রব্য রাজধানীতে বিক্রয়ের উদ্দেশ্যেই সংগ্রহ করা হয়েছিল বলে স্বীকার করেছে সে।এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পলাতক সহযোগীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে ডিবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *