সর্বশেষ
ফেব্রুয়ারি ২১, ২০২৬

রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রার্থী জুই চাকমার ব্যাপক গণসংযোগ ও পথসভা

Spread the love

মোঃ কামরুল ইসলাম,​রাঙামাটি জেলা প্রতিনিধি:

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি এবং গণতন্ত্র মঞ্চের সমর্থিত রাঙামাটি–২৯৯ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জুই চাকমা শনিবার (৬ ডিসেম্বর ২০২৫) রাঙামাটি শহরে ব্যাপক গণসংযোগ ও পথসভা করেছেন।

গণতন্ত্র রক্ষা ও শ্রমজীবী মানুষের অধিকার নিশ্চিত করার অঙ্গীকার নিয়ে তিনি ভোটারদের দ্বারে দ্বারে দলের বার্তা পৌঁছে দেন।​​সকাল ৭টা ৩০ মিনিটে রাঙামাটি শহরের তবলছড়ি বাজার এলাকা থেকে এই গণসংযোগ কর্মসূচি শুরু হয়।

এরপর এটি বনরূপা সমতাঘাট হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বনরূপা পেট্রোল পাম্প এলাকার সামনে এসে সমাপ্ত হয়। কর্মসূচির সময় বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী ও সমর্থক প্রার্থীর সমর্থনে স্লোগান দেন এবং হাতবিলি বিতরণ করেন।​

বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা সভাপতি নির্মল বড়ুয়া মিলনের নেতৃত্বে আয়োজিত এই গণসংযোগে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিপ্লবী যুব সংহতি রাঙামাটি জেলা সভাপতি পলাশ চাকমা, জেলা সদস্য চিত্তরঞ্জন চাকমা, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জেলা কমিটির সদস্য নার্গিস আক্তার, হালিমা আক্তার, শিবু বড়ুয়া, সুরেশ চাকমা, সাইমুন ইসলাম, পারভিন আক্তারসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।​জুই চাকমার অঙ্গীকার: বঞ্চনা দূর করে সম-অধিকার​গণসংযোগ ও পথসভা শেষে সংক্ষিপ্ত বক্তব্যে প্রার্থী জুই চাকমা রাঙামাটির মানুষের দীর্ঘদিনের বঞ্চনা, বৈষম্য ও অবহেলার চিত্র তুলে ধরেন।​আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে পাহাড় ও সমতলের মানুষ সমান অধিকার পাবে।

শ্রমজীবী মানুষের ন্যায্য মজুরি, কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য এবং সাধারণ মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করাই আমাদের রাজনীতির মূল লক্ষ্য,” বলেন তিনি।​তিনি আরও বলেন, নির্বাচিত হলে তিনি সংসদে পাহাড়ি অঞ্চলের সমস্যা, ভূমির অধিকার, শিক্ষা ও স্বাস্থ্যখাতের উন্নয়নের জন্য জোর দাবি জানাবেন। দুর্নীতি ও লুটপাটের রাজনীতি বন্ধ করে জনমুখী রাজনীতি প্রতিষ্ঠা করাই তাঁর অঙ্গীকার।​​

কর্মসূচিতে উপস্থিত অন্যান্য নেতারা গণতন্ত্র রক্ষা, শ্রমজীবী মানুষের অধিকার এবং পাহাড়-সমতলের সকল মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করতে আসন্ন নির্বাচনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান।​দলীয় নেতাকর্মীদের উদ্দেশে জুই চাকমা বলেন, আপনারা জনগণের দ্বারে দ্বারে গিয়ে আমাদের বার্তা পৌঁছে দিন। ভয় নয়, লোভ নয়, আমাদের শক্তি হবে জনগণের ভালোবাসা ও সমর্থন। গণসংযোগ কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের সাথে সরাসরি যোগাযোগ আরও জোরদার করা হবে বলেও নেতারা আশাবাদ ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *