সর্বশেষ
ফেব্রুয়ারি ২১, ২০২৬

যুবলীগ নেতা মাসুদ আবারও জালে! নেপথ্যে কী সেই পুরনো নাশকতার মামলা?

Spread the love

হৃদয় হাসানমাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি:newsbd24liveজামালপুরের মাদারগঞ্জে নাশকতার মামলায় আবারও গ্রেপ্তার হয়েছেন বালিজুড়ী ইউনিয়ন আওয়ামী যুবলীগের সহসভাপতি মাসুদ। এর আগেও একই মামলায় কারাভোগ করেছিলেন এই নেতা। রোববার (৯ নভেম্বর) বিকেলে উপজেলার বালিজুড়ী ইউনিয়নের সুখনগরী টিপুর মোড়ে তার নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাকে গ্রেপ্তার করে মাদারগঞ্জ মডেল থানা পুলিশের একটি দল।মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফ বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, “নাশকতার মামলায় মাসুদকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১০ নভেম্বর) সকালে তাকে জামালপুর আদালতে পাঠানো হবে।”পুলিশ সূত্রে জানা গেছে, এর আগে ২০২৪ সালের ১৯ অক্টোবর একই নাশকতার মামলায় গ্রেপ্তার হয়ে যুবলীগ নেতা মাসুদ কিছুদিন কারাভোগ করেছিলেন। এক বছরের ব্যবধানে একই মামলায় তার দ্বিতীয়বার গ্রেপ্তার হওয়ার ঘটনা স্থানীয় রাজনৈতিক মহলে চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *