সর্বশেষ
ফেব্রুয়ারি ২১, ২০২৬

মৌলভীবাজারের সাংবাদিক তমাল ফেরদৌস দুলাল এর স্মরণ সভা অনুষ্ঠিত

Spread the love

সাজলুর রহমান সহ-সম্পাদক

মৌলভীবাজার জেলা সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও মাছরাঙ্গা টেলিভিশনের মৌলভীবাজার জেলা প্রতিনিধি তমাল ফেরদৌস দুলাল এর মৃত্যুতে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে দৈনিক বাংলার দিন পত্রিকা কার্যালয়ে মৌলভীবাজার জেলা সাংবাদিক ফোরামের আয়োজনে ফোরামের সভাপতি বকশি ইকবাল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ দুরুদ আহমদের সঞ্চালনায় আলোচনায় অংশগ্রহণ করেন প্রধান অতিথি হিসেবে দৈনিক ইত্তেফাক মৌলভীবাজার জেলা প্রতিনিধি নজরুল ইসলাম মুহিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট নাট্যকার আ.স.ম সালেহ সোহেল, প্রদেশ বাস্তবায়ন সংগ্রাম পরিষদ মৌলভীবাজার জেলা সাধারণ সম্পাদক এম এ রহিম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা সাংবাদিক ফোরামের যুগ্ম সম্পাদক পিন্টু দেবনাথ, মোঃ মোনায়েম খান, সাংবাদিক মামুনুর রশীদ মুসু, চৌধুরী মেরাজ আলী, আক্তারুজ্জামান লিটন, বুলবুল খান, মেরাজ আলী, জাহাঙ্গীর হোসেন, মৌলভীবাজার কেন্দ্রিয় সমবায় ব্যাংকের পরিচালক আসাদুজ্জামান আসাদ প্রমুখ।সভায় সাংবাদিক তমাল ফেরদৌস দুলালের কর্মময় জীবন নিয়ে আলোচনা করা হয়। একজন সৎ নির্ভিক সাংবাদিক ছিলেন তমাল ফেরদৌস দুলাল। তাঁর অকাল মৃত্যুতে সাংবাদিক অঙ্গনের যে ক্ষতি হয়েছে তা পোষাবার নয়। পরে তাঁর আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *