সর্বশেষ
ফেব্রুয়ারি ২১, ২০২৬

মৌলভীবাজারে পারমিটবিহীন বাসের বিরুদ্ধে বিস্ফোরণ প্রতিবাদ

Spread the love

রাহি ইসলামসহকারী জেলা প্রতিনিধি (মৌলভীবাজার)হবিগঞ্জ সিলেট রুটে পারমিটবিহীন বাস চলাচল, অদক্ষ চালক ও স্টাফদের হয়রানি এবং যাত্রী নিরাপত্তা সংকটের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে মৌলভীবাজার জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন ১২২৩ এর নেতাকর্মীরা।সোমবার ৩ নভেম্বর দুপুরে মৌলভীবাজার শহরের ঢাকা বাস টার্মিনাল এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন শ্রমিক ইউনিয়ন নেতারা।মানববন্ধনে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি তোফায়েল আহমেদ তুয়েল, শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম রশিদ, জেলা বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রব, মালিক শ্রমিক ঐক্য পরিষদের যুগ্ম সম্পাদক শাহ আলম দিপু, নাগরিক কল্যাণ সমিতির সদস্য শেখ নুরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক কায়রুজ্জাম্মান কামালসহ নেতৃবৃন্দ।বক্তারা অভিযোগ করেন, হবিগঞ্জ বাস মালিক সমিতি দীর্ঘদিন ধরে হবিগঞ্জ মৌলভীবাজার সিলেট রুটে পারমিটবিহীন, মেয়াদোত্তীর্ণ ফিটনেসবিহীন বাস ও লাইসেন্সবিহীন চালক দ্বারা যাত্রী পরিবহন করছে। এ কারণে যাত্রী হয়রানি, অসৌজন্যমূলক আচরণ ও শারীরিক লাঞ্ছনার ঘটনা বেড়েছে।তারা দাবি করেন, ১ নভেম্বর দয়ামীর এলাকায় একটি প্রাইভেটকারকে ওভারটেক করতে গিয়ে হবিগঞ্জগামী একটি বাসের সংঘর্ষে তিনজন প্রাণ হারান। এছাড়া ২ নভেম্বর কাকিয়া বাজার এলাকায় মোটরসাইকেল আরোহীকে ধাক্কা দেয় একটি বাস।বক্তারা বলেন, প্রতিদিন বেপরোয়া গতি, ফিটনেসবিহীন যান ও অদক্ষ চালকদের কারণে সড়কে দুর্ঘটনা বাড়ছে। যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কঠোর পদক্ষেপ প্রয়োজন।তারা আরও জানান, মিরপুর থেকে শেরপুর ফিডার রোডে বড় বাস ও ট্রাক চলাচল বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছে। সড়কটির প্রসস্তকরণ ও ভারী যানবাহন হাইওয়ে সড়কে স্থানান্তরের দাবি জানান তারা।স্মারকলিপিতে জেলা প্রশাসকের নিকট জরুরি ভিত্তিতে অবৈধ পরিবহন বন্ধ, যাত্রী নিরাপত্তা ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিতের দাবি জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *