সর্বশেষ
ফেব্রুয়ারি ২১, ২০২৬

মৌলভীবাজারে আইনশৃংখলা বাহিনীর অভিযানে ছাত্রলীগ নেতা গ্রেফতার

Spread the love

জায়েদ আহমেদ, স্টাফ রিপোর্টার:

মৌলভীবাজার সদর উপজেলার কামালপুর ইউনিয়ন থেকে মো. মসিক আহমেদ নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাত ৯টার দিকে কামালপুর বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।জানা যায়, আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযানের আওতায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে কামালপুর বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত মসিক আহমেদ কামালপুর ইউনিয়নের রাধানগর গ্রামের ছমির মিয়ার ছেলে। তিনি মৌলভীবাজার জেলা ছাত্রলীগের রাজনীতির সাথে সক্রিয়ভাবে যুক্ত বলে জানা গেছে।

আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, নির্দিষ্ট অভিযোগ ও অপরাধবিরোধী বিশেষ কার্যক্রমের অংশ হিসেবে এই অভিযান চালানো হচ্ছে। গ্রেফতারের পর তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *