সর্বশেষ
ফেব্রুয়ারি ৯, ২০২৬

মৌলভীবাজার কালেঙ্গায় রাজনৈতিক চমক, চার ভাইয়ের একসাথে জামায়াতে যোগদান

Spread the love

নিজস্ব প্রতিবেদক:

মৌলভীবাজারের কালেঙ্গা এলাকায় রাজনৈতিক অঙ্গনে নতুন বার্তার জন্ম দিয়েছে চারজন নেতার জামায়াতে ইসলামীর যুব শাখায় যোগদান। ভিন্ন ভিন্ন রাজনৈতিক দল থেকে আগত এই চার ভাই বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব শাখার আদর্শ, শৃঙ্খলা ও নেতৃত্বে অনুপ্রাণিত হয়ে আনুষ্ঠানিকভাবে সংগঠনে যুক্ত হন।গতকাল অনুষ্ঠিত এক সংক্ষিপ্ত যোগদান অনুষ্ঠানে তারা জামায়াতের যুব শাখায় অন্তর্ভুক্ত হন।

যোগদানকারীরা বলেন, ন্যায়ভিত্তিক রাজনীতি, আদর্শিক শুদ্ধতা ও জনকল্যাণমূলক কর্মসূচিই তাদের এই সিদ্ধান্তে পৌঁছাতে অনুপ্রাণিত করেছে।অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, তরুণদের আদর্শিক রাজনীতিতে সম্পৃক্ত করাই দেশের ভবিষ্যৎ রাজনীতিকে সুদৃঢ় করার অন্যতম পথ। তারা আশাবাদ ব্যক্ত করেন যে, এই যোগদান সত্য, ন্যায় ও কল্যাণভিত্তিক রাজনীতিকে আরও বেগবান করবে।বক্তারা আরও বলেন, একটি সমৃদ্ধ ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়তে হলে সবাইকে দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

যুব সমাজের সক্রিয় অংশগ্রহণ ছাড়া ভবিষ্যৎ বাংলাদেশ কল্পনা করা যায় না।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পৌর যুব বিভাগের সভাপতি আবু নোমান মুয়িন, সেক্রেটারি মোহাম্মদ সাইফ উদ্দিন, সহসভাপতি কাউসার আহমদসহ স্থানীয় নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *