হাবিবুর রহমান সুমন ,মাদারীপুর জেলা প্রতিনিধি:
মাদারীপুরের কালিকাপুরে প্রবাসী ভি আই পি ক্লাবের উদ্যোগে সম্প্রতি একটি ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পটি মাদারীপুর হেলথকেয়ার হাসপাতালের সহযোগিতায় অনুষ্ঠিত হয়।
ক্যাম্পে স্থানীয়দের স্বাস্থ্যপরীক্ষা ও পরামর্শ প্রদান করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) জাহাঙ্গীর আলম।
তিনি বলেন, এমন উদ্যোগ সমাজে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।স্থানীয়রা ক্যাম্পকে স্বাগত জানিয়েছেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রমের প্রত্যাশা করেছেন।

