সর্বশেষ
ফেব্রুয়ারি ২১, ২০২৬

মাদারীপুরের কালকিনিতে পুকুর থেকে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

Spread the love

প্রতিবেদক: হাবিবুর রহমান সুমন ,মাদারীপুর জেলা প্রতিনিধি

মাদারীপুরের কালকিনিতে পুকুর থেকে এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার সূর্যমনি গ্রামে এ ঘটনা ঘটে। এতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।নিহত যুবকের নাম সাইফুল ইসলাম (৩৫)। তিনি বাঁশগাড়ি ইউনিয়নের স্নানঘাটা গ্রামের সামসুল হকের ছেলে।স্থানীয়রা সকালে পুকুরে মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে কালকিনি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।পুলিশ জানিয়েছে, মৃত্যুর কারণ এখনও নিশ্চিত নয়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। পরিবারেও চলছে কান্না ও মাতম।কালকিনি থানার সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, “মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত চলছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *