সর্বশেষ
ফেব্রুয়ারি ২১, ২০২৬

মাদারীপুরে মোটরসাইকেল–অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে কিশোর নিহত, আহত ২

Spread the love

হাবিবুর রহমান সুমন ,মাদারীপুর জেলা প্রতিনিধি:

মাদারীপুরে মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই যাত্রী আহত হয়েছেন। নিহতের নাম মাহফুজ রহমান শিষ (১৫)।শনিবার বিকেলে শহরের নতুন বাসস্ট্যান্ড সংলগ্ন সার্বিক তেলের পাম্পের সামনে সড়কে এ দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, মাহফুজ রহমান শিষ তার মা ও খালাকে নিয়ে একটি অটোরিকশায় করে মোস্তফাপুরের দিকে যাচ্ছিলেন।

এ সময় দ্রুতগতির একটি মোটরসাইকেলের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাহফুজ রহমান শিষ মারা যান এবং তার মা ও খালা গুরুতর আহত হন।পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *