মাদারীপুর জেলা প্রতিনিধি হাবিবুর রহমান সোহান
মাদারীপুর শহরের কাঠপট্টি ব্রীজ সংলগ্ন রাস্তা ইউনিয়নে দিনদুপুরে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়দের অভিযোগ, একটি প্রভাবশালী চক্র নদী থেকে বালু উত্তোলন করলেও প্রশাসনের কোনো কার্যকর তৎপরতা দেখা যাচ্ছে না।স্থানীয়রা জানান, অবৈধ ড্রেজার ক্রিয়াকলাপের কারণে ব্রীজ ও সংলগ্ন রাস্তা ভাঙনের ঝুঁকিতে পড়েছে। এমন পরিস্থিতিতে জনজীবন ও পরিবেশ দুটোই হুমকির মুখে পড়েছে।মাদারীপুর জেলা প্রতিনিধি হাবিবুর রহমান সুমন জানিয়েছেন, তারা প্রশাসনের কাছে জরুরি হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন, যাতে নদী ও সড়কের ক্ষতি প্রতিরোধ করা সম্ভব হয়।স্থানীয়রা আশা করছেন, প্রশাসন দ্রুত ব্যবস্থা গ্রহণ করে অবৈধ বালু উত্তোলন বন্ধ করবে এবং নদী ও ব্রীজ সংলগ্ন এলাকাগুলো নিরাপদ করা হবে।

