সর্বশেষ
ফেব্রুয়ারি ২১, ২০২৬

মাদারীপুরে ক্লিনিকের ওয়াশরুমে রেখে যাওয়া নবজাতক উদ্ধার

Spread the love

হাবিবুর রহমান সুমন ,মাদারীপুর জেলা প্রতিনিধি:

মাদারীপুর শহরের চৌধুরী ক্লিনিকের ওয়াশরুমে এক অজ্ঞাতনামা মহিলা নবজাতক মেয়ে শিশুর জন্ম দিয়ে স্থান ত্যাগ করে চলে যান। বৃহস্পতিবার সকালে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা করতে ওয়াশরুমে প্রবেশ করলে নবজাতকটিকে দেখতে পান ক্লিনিকের পরিচ্ছন্ন কর্মী সাথী বেগম।তিনি দ্রুত ক্লিনিকের রিসিপশনে ডিউটিতে থাকা স্বর্ণালী খন্দকারকে বিষয়টি জানান। পরে তারা দু’জন শিশুটিকে উদ্ধার করে দ্রুত মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করেন।

বর্তমানে নবজাতকটি সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। কর্তব্যরত চিকিৎসকরা জানান, শিশুটি সুস্থ আছে এবং চিকিৎসা সেবার আওতায় রয়েছে।এদিকে নবজাতকের চিকিৎসা ও সার্বিক দায়িত্ব গ্রহণ করেছেন মাদারীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াদিয়া শাবাব।

তিনি শিশুটির নিরাপত্তা ও চিকিৎসাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন।প্রশাসন নবজাতকটির মাকে শনাক্ত করতে তদন্ত শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *