সর্বশেষ
ফেব্রুয়ারি ৪, ২০২৬

মাদারীপুর–২ আসনে ১১ দলীয় নির্বাচন ঐক্যের বিশাল সমাবেশ

Spread the love

হাবিবুর রহমান সুমন, মাদারীপুর জেলা প্রতিনিধি:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১১ দলীয় নির্বাচন ঐক্য সমর্থিত প্রার্থীর পক্ষে মাদারীপুর–২ আসনে একটি বড় নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মাদারীপুর শহরের লেকপাড় মুক্তমঞ্চে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক।

সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে সংসদ সদস্য প্রার্থী মুফতি আব্দুস সোবাহান বলেন, দেশ ও জাতির কল্যাণে ইসলামী মূল্যবোধভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠা জরুরি। তিনি ভোটারদের ঐক্যবদ্ধ হয়ে নির্বাচন ঐক্য সমর্থিত প্রার্থীর পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খেলাফত মজলিস মাদারীপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি ও সংসদ সদস্য প্রার্থী মুফতি আব্দুল সোবাহান।এ সময় বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর মাদারীপুর জেলা আমির মোকলেচুর রহমানসহ ১১ দলীয় ঐক্য জোটের জাতীয় ও স্থানীয় পর্যায়ের নেতারা। বক্তারা একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।

সমাবেশে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে পুরো এলাকা সরগরম হয়ে ওঠে। প্রধান অতিথির বক্তব্যে আল্লামা মামুনুল হক নির্বাচন ও রাষ্ট্র পরিচালনায় ন্যায়নীতি প্রতিষ্ঠার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *