সর্বশেষ
ফেব্রুয়ারি ২১, ২০২৬

মাদারীপুর-১ এ নাদিরা মিঠু ও মাদারীপুর-২ এ জাহানদার আলী জাহান বিএনপির মনোনয়নপ্রাপ্ত

Spread the love

হাবিবুর রহমান সুমন ,মাদারীপুর জেলা প্রতিনিধি :

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাদারীপুর জেলার দুটি আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। মাদারীপুর-১ (শিবচর) নির্বাচনী এলাকায় দলীয় মনোনয়ন পেয়েছেন নাদিরা মিঠু। আর মাদারীপুর-২ (সদর–রাজৈর) নির্বাচনী এলাকায় ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির সদস্য সচিব জাহানদার আলী জাহান।রবিবার বিকেলে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। মনোনয়ন ঘোষণার পর নির্বাচনী এলাকায় দলীয় নেতা-কর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা ছড়িয়ে পড়ে। অনেকেই মনে করছেন, নতুন নেতৃত্বে জেলার দুই আসনেই নির্বাচন থাকবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।

মনোনীত প্রার্থীরা জানান, গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে তাঁরা মাঠে সক্রিয়ভাবে প্রচার-প্রচারণা চালাবেন। শিগগিরই এলাকায় গণসংযোগ ও নির্বাচনী কর্মসূচি শুরু করার পরিকল্পনাও জানিয়েছেন তারা।মনোনয়ন পাওয়ার খবরে নেতা-কর্মীরা ফুলেল শুভেচ্ছা জানিয়ে দু’জন প্রার্থীর পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *