সর্বশেষ
ফেব্রুয়ারি ২২, ২০২৬

মাদারগঞ্জে অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে অটোচালকের মৃত্যু

Spread the love

হৃদয় হাসান (মাদারগঞ্জ, জামালপুরপ্রতিনিধি)

জামালপুরের মাদারগঞ্জে অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ আলী (৩২) নামের এক অটোচালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (গতকাল) সন্ধ্যায় উপজেলার আদারভিটা ইউনিয়নের দক্ষিণ গজারিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো মোহাম্মদ আলী অটোরিকশা চার্জ দিতে যান। চার্জার সুইচ অন করার সঙ্গে সঙ্গেই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন। পরে পরিবার ও প্রতিবেশীরা এগিয়ে এসে তাকে মৃত অবস্থায় পান।নিহত মোহাম্মদ আলী দক্ষিণ গজারিয়া এলাকার নুরুল ইসলামের ছেলে। তিনি একমাত্র মেয়ের বাবা ছিলেন। তার হঠাৎ মৃত্যুতে পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।ঘটনার বিষয়ে জানতে চাইলে মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল্লাহ সাইফ বলেন,এই ঘটনাটি সম্পর্কে আমি এখনো অবগত নই। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *