সর্বশেষ
মার্চ ২১, ২০২৬

মাদক নির্মূলে তৎপর পুলিশ, বাঘাইছড়িতে গ্রেপ্তার চার

Spread the love

নোমাইনুল ইসলাম,বাঘাইছড়ি(রাঙ্গামাটি) প্রতিনিধিঃ

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।পুলিশ সূত্রে জানা যায়, গত ১৩ জানুয়ারি ২০২৬ ইং তারিখ রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে দুরছড়ি পুলিশ ফাঁড়ির এসআই সুজন দেবের নেতৃত্বে একটি চৌকস টিম বাঘাইছড়ি থানাধীন খেদারমারা ইউনিয়নের রাঙ্গাদুরছড়ি শাক্যকুল বৌদ্ধ বিহারের বটতলার নিচে পাকা সড়কে অভিযান পরিচালনা করে।

অভিযানের সময় ৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজনকে হাতেনাতে আটক করা হয়।এ ঘটনায় বাঘাইছড়ি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় মামলা রুজু করা হয়েছে। মামলার নম্বর– ০২, তারিখ– ১৪ জানুয়ারি ২০২৬ ইং।গ্রেপ্তারকৃতরা হলেন—মোঃ সিরাজ হোসেন (২৮), মোঃ রাকিবুল (১৯), মোঃ মনির হোসেন (৩৫) এবং মোঃ শহিদুল ইসলাম (৩০)।বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাছির উদ্দীন মজুমদার জানান, মাদক নির্মূলে বাঘাইছড়ি থানা পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে।

গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *