মোঃ মাইউদুর রহমান লিও, মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি:
মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে মুন্সিগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে মুন্সিগঞ্জ কেন্দ্রীয় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে দেশের জন্য জীবন উৎসর্গকারী শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।মঙ্গলবার সকালে জেলা পুলিশের এই কর্মসূচিতে নেতৃত্ব দেন মুন্সিগঞ্জ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মো. মেনহাজুল আলম পিপিএম।
পুষ্পস্তবক অর্পণ শেষে মহান মুক্তিযুদ্ধে শহীদ সকল বীর মুক্তিযোদ্ধার আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।এ সময় মুন্সিগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধারা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে উপস্থিত সবাই মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

