সর্বশেষ
এপ্রিল ১, ২০২৬

ময়মনসিংহে ডেঙ্গু নিধনে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

Spread the love

মোহাম্মদ সালাহ উদ্দিনঃ

আজ (১ এপ্রিল ২০২৬) বুধবার ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে ময়মনসিংহ জেলা প্রশাসনের উদ্যোগে এক স্বেচ্ছাশ্রমভিত্তিক পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।আজ বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান। উদ্বোধনকালে তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে এবং নিজ নিজ বাসা ও কর্মস্থল পরিষ্কার রাখার মাধ্যমে এ রোগের বিস্তার রোধ করা সম্ভব।

অভিযানে জেলা প্রশাসকসহ জেলা প্রশাসনের সকল কর্মকর্তা-কর্মচারী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। তারা কার্যালয় প্রাঙ্গণের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ, পানি জমে থাকার সম্ভাব্য স্থান পরিষ্কার এবং ডেঙ্গুর জীবাণুবাহী এডিস মশার প্রজননস্থল ধ্বংসে কার্যক্রম পরিচালনা করেন।জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ডেঙ্গু প্রতিরোধে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং জনসাধারণকে এ বিষয়ে সচেতন করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *