মনিরুল ইসলাম লায়ন, ঈশ্বরগঞ্জ প্রতিনিধি:
“প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ি, সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করি” প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহে উদযাপিত হয়েছে ৩৪তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস।
এ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংগঠনের সমন্বয়ে গঠিত কমিটি।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের প্রধান অতিরিক্ত জেলা প্রশাসক রেজা মোহাম্মদ গোলাম মাসুম।
বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মিজানুর রহমান এবং ডা. ফয়সল আহমেদ, সিভিল সার্জন (ভারপ্রাপ্ত)।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রাজু আহমেদ। অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন,মো: আলমগীর হোসেন, প্রধান, শাপলা সংগঠন,মাহমুদা আজিজ, প্রধান শিক্ষক, মুখ ও বধির বিদ্যালয় তমালিকা চক্রবর্তী, প্রতিবন্ধী সাহায্য ও সেবা কেন্দ্র, সমাজসেবা অধিদপ্তর,রাজন দে, পিসিসি কো-অর্ডিনেটর,জহির রায়হান, বিএনএসবি চক্ষু হাসপাতাল,সানোয়ার হোসেনসহ আরও অনেকে।

