সর্বশেষ
ফেব্রুয়ারি ২১, ২০২৬

মধুখালীতে র‌্যাব-১০’র ধ্বংসাত্মক অভিযান: ১৪ কেজি গাঁজা সহ দুই ব্যবসায়ী গ্রেফতার!

Spread the love

র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল ২৪/১০/২০২৫ তারিখ রাত অনুমান সময় ২১.২০ ঘটিকায় ফরিদপুর-মাগুরা মহাসড়কের কামারখালী টোল প্লাজা এলাকায় অভিযানে নামে।অভিযানে পাওয়া যায়:প্রায় ৪,২০,০০০ টাকার মাদকদ্রব্য (১৪ কেজি গাঁজা)।গ্রেফতারকৃত দুই মাদক ব্যবসায়ী:১. মোঃ ইকবাল হোসেন মজুমদার (৩৬), পিতাঃ মৃত নুরুল আলম মজুমদার, সাংঃ রামগড়, থানা-রামগড়, জেলা-খাগড়াছড়ি।২. মোঃ শিহাব (৩১), পিতাঃ মৃত সিরাজুল ইসলাম মল্লিক, সাংঃ ফুরসন্দী লক্ষীপুর, থানা-ঝিনাইদহ সদর, জেলা-ঝিনাইদহ।তাদের নিকট থেকে মাদক ক্রয়-বিক্রয়ের ১৬,১৫০ টাকা জব্দ করা হয়েছে।প্রাথমিক তদন্তে জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তি দু’জন পেশাদার মাদক ব্যবসায়ী; তারা সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে গাঁজাসহ অন্যান্য মাদক সংগ্রহ করে ফরিদপুর, রাজবাড়ী, মাগুরা ও ঝিনাইদহ জেলায় এবং দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।উদ্ধারকৃত মালামালসহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করার জন্য সংশ্লিষ্ট থানা মধুখালীতে হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *