সর্বশেষ
ফেব্রুয়ারি ২১, ২০২৬

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সাঘাটায় বিএনপির আলোচনা ও বিশেষ মোনাজাত

Spread the love

খাইরুল ইসলাম, গাইবান্ধা জেলা প্রতিনিধি:

বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, শারীরিক সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় গাইবান্ধার সাঘাটায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে উপজেলা বিএনপির আয়োজনে সাঘাটা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এফ রহমান হলের সাবেক ভিপি ও বিএনপি নেতা শফিকুল ইসলাম টিপু।উপজেলা যুবদলের আহ্বায়ক আহম্মেদ কবির শাহীন এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন—উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মোহাম্মদ আলীসিনিয়র যুগ্ম আহ্বায়ক মঈন প্রধান লাবুবিএনপি নেতা মতলুবর রহমান রেজাঅধ্যক্ষ আরসাদুল কবীর রাঙ্গাএছাড়াও অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন—“বেগম খালেদা জিয়া শুধু রাজনৈতিক নেত্রী নন, তিনি এ দেশের মানুষের আশা, গণতন্ত্রের অটল প্রতীক। তিনি অসুস্থ হলেই জাতি উদ্বিগ্ন হয়; আর তিনি সুস্থ থাকলে মানুষের মাঝে সাহস ফিরে আসে।”তারা আরও বলেন—“মাতা যেমন সন্তানের জন্য ত্যাগ স্বীকার করেন, বেগম খালেদা জিয়া তেমনই দেশের মানুষের অধিকার ও গণতন্ত্রের জন্য আজীবন লড়াই করেছেন। তাঁর সুস্থতা পুরো জাতির প্রত্যাশা।”বক্তারা নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন—“এখন হতাশার সময় নয়।

খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করতে হবে এবং তাঁর আদর্শ ধরে রেখে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামকে আরও শক্তিশালী করতে হবে।”আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত করা হয়।নেতাকর্মীরা অশ্রুসিক্ত হয়ে দেশনেত্রীর দ্রুত আরোগ্য কামনায় হাত তুলে দোয়া প্রার্থনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *