সর্বশেষ
ফেব্রুয়ারি ২১, ২০২৬

বিমানবন্দর স্টেশনে সেনাবাহিনীর অভিযান — বনলতা এক্সপ্রেস থেকে উদ্ধার ৮ বিদেশী অস্ত্র

Spread the love

রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশনে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত এক যৌথ অভিযানে উদ্ধার করা হয়েছে ৮টি বিদেশী পিস্তল, ১৬টি ম্যাগাজিন, ২৬ রাউন্ড গুলি, ২.৩৯ কেজি গান পাউডার এবং ২.২৩ কেজি প্লাস্টিক বিস্ফোরক। সেনাবাহিনীর নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ সকাল ১১টা ১৫ মিনিটে এ অভিযান পরিচালিত হয়।অভিযানে সেনাবাহিনীর পাশাপাশি অংশ নেয় রেলওয়ে পুলিশ ও গোয়েন্দা সংস্থার একটি বিশেষ দল। রাজশাহী থেকে ছেড়ে আসা বনলতা এক্সপ্রেস ট্রেনের একটি নির্দিষ্ট বগি লক্ষ্য করে তল্লাশি চালানো হয়। এসময় সন্দেহভাজন চারজন ব্যক্তিকে আটক করা হয়, যাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, জননিরাপত্তা ও জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে তারা সর্বদা অঙ্গীকারবদ্ধ। সন্ত্রাস, নাশকতা ও অপরাধ দমনে এই ধরনের সমন্বিত অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।নিরাপত্তা বিশ্লেষকরা মনে করছেন, রাজধানীর কৌশলগত গুরুত্বপূর্ণ এলাকা বিমানবন্দর স্টেশনে এত পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার সাম্প্রতিক সময়ে একটি বড় ধরনের হামলার পরিকল্পনার ইঙ্গিত দিতে পারে।দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর দ্রুত ও সমন্বিত পদক্ষেপে সম্ভাব্য বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে বলে মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *