সর্বশেষ
ফেব্রুয়ারি ২০, ২০২৬

বিএনপির হয়ে ঈশ্বরগঞ্জ আসনে মনোনয়ন জমা দিলেন প্রকৌশলী মাজেদ বাবু

Spread the love

‎‎মনিরুল ইসলাম লায়ন, ঈশ্বরগঞ্জ প্রতিনিধি:‎‎

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ উপলক্ষে ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার সংসদ সদস্য পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনয়ন জমা দিয়েছেন লুৎফুল্লাহেল মাজেদ বাবু।‎‎

আজ (২৯/১২/২০২৫) তিনি ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসে উপস্থিত হয়ে বিএনপির নির্বাচনী প্রতীক ধানের শীষে মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় দলের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।‎‎

মনোনয়ন জমা দেওয়ার পর লুৎফুল্লাহেল মাজেদ বাবু বলেন, জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে তিনি নির্বাচনে অংশ নিতে আগ্রহী।

নির্বাচিত হলে ঈশ্বরগঞ্জের উন্নয়ন ও জনস্বার্থে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।‎‎উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ঈশ্বরগঞ্জে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা মনোনয়ন দাখিল ও প্রচার কার্যক্রম শুরু করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *