মনিরুল ইসলাম লায়ন, ঈশ্বরগঞ্জ প্রতিনিধি:
ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শাহ নূরুল কবির (শাহীন) বিএনপির সকল কার্যক্রম থেকে পদত্যাগ করেছেন। দীর্ঘ ৪৩ বছর বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার পর আজ রবিবার (২৮ ডিসেম্বর ২০২৫) তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে এ পদত্যাগের ঘোষণা দেন।দলীয় সূত্রে জানা যায়, বিএনপির বিভিন্ন আন্দোলন-সংগ্রাম ও সাংগঠনিক কর্মকাণ্ডে দীর্ঘদিন সক্রিয় ভূমিকা পালন করা এই প্রবীণ নেতা হঠাৎ করেই রাজনৈতিক অঙ্গন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন।
তার পদত্যাগের খবরে ঈশ্বরগঞ্জসহ ময়মনসিংহ জেলার বিএনপির নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।এ বিষয়ে শাহ নূরুল কবির (শাহীন) বলেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে দল ও দেশের জন্য কাজ করার সুযোগ পেয়েছেন। তবে বর্তমানে ব্যক্তিগত কিছু কারণে তিনি আর দলীয় কার্যক্রমে যুক্ত থাকতে পারছেন না।তার এই সিদ্ধান্তে স্থানীয় রাজনীতিতে নতুন আলোচনা ও জল্পনার সৃষ্টি হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

