সর্বশেষ
এপ্রিল ১১, ২০২৬

বিএনপি প্রার্থীদের পোস্টারে তারেক রহমানের ছবি ব্যবহারে ইসির সক্ষমতা প্রশ্নে এনসিপির আপত্তি।

Spread the love

মোঃ শাহনুর রহমান লিমন, ঢাকা জেলা, বিশেষ প্রতিনিধি:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি মনোনীত প্রার্থীদের প্রচারপত্রে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি ব্যবহার নিয়ে নির্বাচন কমিশনে (ইসি) আনুষ্ঠানিক আপত্তি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বুধবার (১৯ নভেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে অংশ নিয়ে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা এ অভিযোগ তোলেন।

সংলাপে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন উপস্থিত ছিলেন।জহিরুল ইসলাম মুসা বলেন, “নির্বাচনী বিধিমালা অনুযায়ী, মনোনীত প্রার্থী কেবল নিজের ছবি, দলীয় প্রতীক এবং দলের প্রধানের ছবি ব্যবহার করতে পারেন। কিন্তু বিএনপি প্রার্থীরা এসব নিয়ম অমান্য করে তারেক রহমানের ছবি প্রচারপত্রে ব্যবহার করছেন। ইসি কি এই নিয়ম বিএনপির ক্ষেত্রে কঠোরভাবে প্রয়োগ করতে পারবে এ নিয়েই আমাদের প্রশ্ন।”তিনি আরও বলেন, ইসির দৃঢ় অবস্থান জনগণের কাছে কমিশনের সক্ষমতা প্রমাণ করবে।

সংলাপে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী গণভোটের প্রস্তুতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, “নির্বাচনের দিন গণভোট হওয়ার কথা থাকলেও ইসির কোনো প্রস্তুতি আমরা দেখতে পাচ্ছি না। তাই দ্রুত প্রক্রিয়া শুরু করতে হবে।”এছাড়া দলটি জানায়, জোটবদ্ধ হলেও প্রত্যেক দলকে নিজস্ব প্রতীক ও পরিচয়ে ভোটে অংশ নিতে হবে। ধার করা প্রতীক বা অন্য দলের পরিচয় ব্যবহার নয় নিজ দলের কোটেই ভোট করতে হবে বলেও মন্তব্য করেন এনসিপি নেতারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *