সর্বশেষ
ফেব্রুয়ারি ২১, ২০২৬

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা নিখোঁজের পর মাদারীপুর ‘রয়েল রেস্ট হাউস’ থেকে অক্ষত উদ্ধার

Spread the love

হাবিবুর রহমান সুমন : মাদারীপুর জেলা প্রতিনিধি চাকরির পরীক্ষার কথা বলে হোটেলে ওঠেন উপ-পরিচালক সৈয়দ নাইম রহমান, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশের অভিযানে উদ্ধারনিখোঁজ বাংলাদেশ ব্যাংকের উপ-পরিচালক সৈয়দ নাইম রহমানকে মাদারীপুরের এক আবাসিক হোটেল থেকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে শহরের পুরান বাজার এলাকার ‘রয়েল রেস্ট হাউস’ থেকে তাকে উদ্ধার করা হয়।অভিযানে নেতৃত্ব দেন মাদারীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাঈমুর রহমান সরকার, সদর মডেল থানা পুলিশ ও ঢাকার মেট্রোপলিটন পুলিশের শীর্ষ কর্মকর্তারা।মাদারীপুরের পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান জানান, গত রোববার সকালে সৈয়দ নাইম রহমান অফিসে যোগ দিয়ে দুপুরের পর বের হয়ে যান। এরপর থেকেই তার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। কোনো খোঁজ না মেলায় তার পরিবার রাজধানীর মতিঝিল থানায় সাধারণ ডায়েরি করেন।তথ্যপ্রযুক্তির সহায়তায় মেট্রোপলিটন পুলিশ মাদারীপুরে তার অবস্থান শনাক্ত করে। পরে অভিযান চালিয়ে রয়েল রেস্ট হাউস থেকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয় তাকে।হোটেল কর্তৃপক্ষ জানায়, রোববার তিনি ‘চাকরির পরীক্ষা দিতে এসেছেন’ বলে জানিয়ে হোটেলে ওঠেন এবং দুই-তিন দিনের জন্য অগ্রিম ভাড়া পরিশোধ করেন। তার ব্যবহৃত ঠিকানা ছিল রাজধানীর মিরপুর পল্লবী এবং বাবার নাম সৈয়দ মোস্তাফিজুল রহমান।মাদারীপুর সদর মডেল থানা পুলিশ জানিয়েছে, আইনি প্রক্রিয়া শেষে সৈয়দ নাইম রহমানকে বুধবার মতিঝিল থানায় হস্তান্তর করা হবে। বর্তমানে তিনি চরমুগরিয়া পুলিশ ফাঁড়িতে রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *