সর্বশেষ
মার্চ ২০, ২০২৬

বলরামপুরের হারানো ঐতিহ্য ফেরাতে চান এমদাদুর রহমান মাহবুব ৪ নং ওয়ার্ডবাসীর প্রতি ঈদের শুভেচ্ছা

Spread the love

কমলগঞ্জ উপজেলা প্রতিনিধি:

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ২ নং পতনঊষার ইউনিয়ন এবং বিশেষ করে ৪ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়া ব্যক্তিত্ব জনাব এমদাদুর রহমান মাহবুব। শায়খে বলরামপুরী রহমাতুল্লাহি আলাইহি এর সুযোগ্য ভাতিজা জনাব মাহবুব এক বিবৃতিতে এলাকার উন্নয়নে নিজের সুদূরপ্রসারী পরিকল্পনার কথা ব্যক্ত করেন।


​তিনি তার বিবৃতিতে বলেন আমি যদি ৪ নং ওয়ার্ডের জনমানুষের সেবা করার সুযোগ পাই তবে বলরামপুরের সেই হারানো ইতিহাস ও গৌরবময় ঐতিহ্য আবার ফিরিয়ে আনব। এক সময় এই বলরামপুর তথা সোনারগাঁয়ের মানুষদের কদর সারা কমলগঞ্জজুড়ে ছিল। সেই সোনালী দিনগুলো পুনরুজ্জীবিত করাই আমার মূল লক্ষ্য।


​তিনি আরও উল্লেখ করেন যে আব্দুল মজিদ রহমাতুল্লাহি আলাইহি আব্দুল মান্নান রহমাতুল্লাহি আলাইহি মাহমুদুল হাসান পীর সাব রহমাতুল্লাহি এবং তার চাচা হযরত মোহাম্মদ আলী বলরামপুরী রহমাতুল্লাহি আলাইহি এর আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি এলাকায় ইনসাফ ও সুশাসন প্রতিষ্ঠা করতে চান।


​তার মতে ২ নং পতনঊষার ইউনিয়নের আধ্যাত্মিক রাজধানী হলো বলরামপুর সোনারগাঁ। এই পুণ্যভূমিতে আব্দুল মজিদ রহমাতুল্লাহি আলাইহি এবং শায়খে বলরামপুরী রহমাতুল্লাহি আলাইহি এর মতো দেশবরেণ্য আলেম ওলামা জন্মগ্রহণ করেছেন। তাই এই মাটির প্রতি আমাদের দায়বদ্ধতা অনেক বেশি। আমরা চাই বলরামপুর ও সোনারগাঁওকে মানুষ আগের মতো সম্মান ও ইজ্জতের চোখে দেখুক।


​বিশেষ করে ৪ নং ওয়ার্ডকে একটি আধুনিক ডিজিটাল ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় তিনি সবার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার অঙ্গীকার করেন। এলাকার সার্বিক উন্নয়নের অংশীদার হতে তিনি আসন্ন সময়ে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *