সর্বশেষ
ফেব্রুয়ারি ২১, ২০২৬

ফুলবাড়ীতে শহীদ শরীফ ওসমান হাদির গায়েবানা জানাযা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Spread the love

মোঃমমিনুল ইসলাম প্রামানিক ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

ভারতীয় আধিপত্যবিরোধী সংগ্রামের প্রানপুরুষ ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র, সাহসী কণ্ঠ শহীদ শরীফ ওসমান হাদির স্মরণে কুড়িগ্রামের ফুলবাড়ীতে গায়েবানা জানাযা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (১৯ ডিসেম্বর) বাদ আছর ফুলবাড়ী কাচারী মাঠে গায়েবানা জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা শেষে শহীদ ওসমান হাদির নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে এক প্রতিবাদী সমাবেশের আয়োজন করা হয়।

এতে ফুলবাড়ী উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।গায়েবানা জানাযা পরিচালনা ও সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ফুলবাড়ী উপজেলা আমির মাওলানা আব্দুল মালেক। আরও বক্তব্য রাখেন ফুলবাড়ী উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নাজমুল ফেরদাউস লাভলু, বাংলাদেশ জামায়াতে ইসলামী ফুলবাড়ী উপজেলা যুব বিভাগের সাধারণ সম্পাদক আব্দুল হালিম রানা, জাতীয় যুবশক্তি ফুলবাড়ী উপজেলা শাখার সদস্য সচিব মোঃ আব্দুল হাই সিদ্দিকী এবং ফুলবাড়ী ডিগ্রি কলেজ শাখার আহ্বায়ক ছাত্রদল সানরোজে বসুনিয়া।

বক্তারা বলেন, শহীদ শরীফ ওসমান হাদি ছিলেন ভারতীয় আধিপত্যবাদসহ সকল অন্যায় ও জুলুমের বিরুদ্ধে আপসহীন এক সংগ্রামী কণ্ঠ। তাঁর নির্মম হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তারা অবিলম্বে হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।সমাবেশে আরও বলা হয়, শহীদদের রক্ত কখনো বৃথা যায় না।

অন্যায়, জুলুম ও আধিপত্যবাদের বিরুদ্ধে চলমান আন্দোলন আরও জোরদার করে এগিয়ে নিতে হবে।উক্ত কর্মসূচির আয়োজন করেন ফুলবাড়ী উপজেলার সর্বস্তরের মানুষ। অনুষ্ঠান শেষে দোয়া পরিচালনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ফুলবাড়ী উপজেলা সেক্রেটারি মাওলানা আব্দুর রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *