মোঃ শাহনুর রহমান লিমন, স্টাফ রিপোর্টার, ঢাকাঃ
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ‘গণ-অভ্যুত্থান-পরবর্তী ঐতিহাসিক নির্বাচন’ উল্লেখ করে পুলিশ কর্মকর্তাদের সম্পূর্ণ নিরপেক্ষ থেকে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ৬৪ জেলার পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশে বক্তব্য রেখে তিনি বলেন, “এটা শুধু সাধারণ নির্বাচন নয় শহীদদের আকাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ার নির্বাচন।
তাই মানসিকভাবে নির্বাচনী চ্যালেঞ্জ গ্রহণের প্রস্তুতি নিতে হবে।”তিনি জানান, কোনো ধরনের পক্ষপাতিত্ব এড়াতে দৈবচয়ন (লটারি) পদ্ধতিতে ৬৪ জেলার পুলিশ কর্মকর্তাদের দায়িত্ব নির্ধারণ করা হয়েছে। তার ভাষায়,“নিজের ওপর ছেড়ে দিলে অনেক সময় অজান্তেই পক্ষপাত ঢুকে পড়ে এটি ঠেকাতেই আমরা দৈবচয়ন পদ্ধতি নিয়েছি।”নির্বাচনকে ‘নতুন বাংলাদেশের জন্মমুহূর্ত’ উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, “এই নির্বাচনে পুলিশকে ধাত্রীর ভূমিকা পালন করতে হবে।
কাপুরুষের মতো দাঁড়িয়ে নয় শহীদদের স্বপ্ন পূরণে সামনে থেকে কাজ করতে হবে।”

