সর্বশেষ
মার্চ ২১, ২০২৬

পাহাড়ে এনসিপির শোডাউন: নতুন রাজনীতির বার্তা দিলো হাসনাত

Spread the love

রাঙ্গামাটি জেলা প্রতিনিধি: মোঃ কামরুল ইসলামজাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ বলেছেন, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে অবস্থানকারীদের সঙ্গে তার দল কোনো জোট করবে না।বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলার সমন্বয়ে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,“যারা চাঁদাবাজি ও মাফিয়াতন্ত্রের জন্য প্রস্তুতি নিচ্ছে, তারা যেন ভুলেও না ভাবে বাংলাদেশে আবার নতুন করে কেউ আওয়ামী লীগ হতে পারবে — আমরা তা হতে দেব না।”তিনি আরও বলেন, “একটি পক্ষ জুলাইয়ের আন্দোলনকে বিক্রি করে মাফিয়াতন্ত্র প্রতিষ্ঠার চেষ্টা করছে। যারা আসন্ন নির্বাচনে ব্যালটের প্রস্তুতি না নিয়ে বুলেটের প্রস্তুতি নিচ্ছে, তারা ভুলে যেও না — জনগণ তোমাদের জবাব দেবে ব্যালটের মাধ্যমে।”বিএনপি’র প্রতি ইঙ্গিত করে হাসনাত আব্দুল্লাহ বলেন, “যদি নিরাপদ মনে না কর, তাহলে এনসিপি-তে ফিরে এসো। যারা অতীতে অন্যায়ভাবে নির্যাতিত হয়েছো, আমরা তাদের পাশে আছি।”তিনি দৃঢ়তার সাথে জানান, আগামী ভোট হবে “মাফিয়া, চাঁদাবাজ ও বুলেটের বিরুদ্ধে”।তার ভাষায়, “আমরা জোটের রাজনীতিতে নয়, রাষ্ট্র পুনর্গঠনের রাজনীতিতে বিশ্বাসী। কোনো টাকা, গুণ্ডা বা পেশিশক্তি ছাড়াই যদি পাঁচ বা দশ ভোট পাই, সেটিই আমাদের গর্ব। আমরা খেলতে আসিনি, আমরা খেলাটার নিয়ম পরিবর্তন করতে এসেছি।”জুলাই সনদের প্রসঙ্গে তিনি বলেন, “চুরির হাত থেকে জুলাই সনদ নেওয়ার চেয়ে বিষ খাওয়াও ভালো। জনগণকেই ঠিক করতে হবে কার হাতে দেশ নিরাপদ।”সভায় সভাপতিত্ব করেন এনসিপি রাঙ্গামাটি জেলা প্রধান সমন্বয়কারী বিপিন জ্যোতি চাকমা।অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এনসিপি’র কেন্দ্রীয় যুগ্ম সমন্বয়কারী জুবাইরুল হাসান, বিভাগীয় সমন্বয়কারী এ এস এম সুজাতউদ্দিন, পার্বত্য অঞ্চল তত্ত্বাবধায়ক ইমন ছেয়াদ, শ্রমিক শক্তির যুগ্ম আহ্বায়ক কলিন চাকমা, বান্দরবানের প্রধান সমন্বয়কারী শহিদুর রহমান সোহেল ও খাগড়াছড়ির সমন্বয়কারী অ্যাডভোকেট মনজিলা রুমা প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *