মোঃ মাইউদুর রহমান লিও, মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি:
গোপন সংবাদের ভিত্তিতে মুন্সিগঞ্জে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাটকা জব্দ করা হয়েছে। শনিবার (১০ জানুয়ারি ২০২৬) বিকেল ৫টার দিকে কোস্ট গার্ড কম্পোজিট স্টেশন পদ্মা কর্তৃক মুন্সিগঞ্জের পদ্মা উত্তর থানাধীন পদ্মা সেতুর টোল প্লাজা সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে সন্দেহজনক একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে প্রায় ১৯ লাখ ৬০ হাজার টাকা মূল্যের ২ হাজার ৮০০ কেজি জাটকা উদ্ধার করা হয়। এ সময় বাসটির চালক ও হেল্পারের কাছ থেকে মুচলেকা নিয়ে বাসসহ তাদের ছেড়ে দেওয়া হয়।
জব্দকৃত জাটকা লৌহজং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে স্থানীয় এতিমখানা এবং গরিব-দুঃস্থ মানুষের মাঝে বিতরণ করা হয়।কোস্ট গার্ড সূত্র জানায়, দেশের মৎস্যসম্পদ রক্ষা এবং অবৈধভাবে জাটকা আহরণ ও পরিবহন বন্ধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

