সর্বশেষ
ফেব্রুয়ারি ৯, ২০২৬

পদোন্নতি পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার হলেন বাঘাইছড়ি সার্কেলের মাহমুদুল হাসান

Spread the love

​​মোঃ কামরুল ইসলাম, রাঙ্গামাটি জেলা প্রতিনিধি:

বাংলাদেশ পুলিশে পেশাদারিত্ব, নিষ্ঠা ও জনসেবার স্বীকৃতি হিসেবে পদোন্নতি পেয়েছেন রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) জনাব মাহমুদুল হাসান। তিনি সিনিয়র সহকারী পুলিশ সুপার পদ হতে অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডিশনাল এসপি) পদে পদোন্নতি লাভ করেছেন।

​ শনিবার ৭ই ফেব্রুয়ারি রাঙ্গামাটি জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁকে নতুন পদের র‍্যাংক ব্যাচ পরিয়ে দেওয়া হয়।পদোন্নতি উপলক্ষে নবপদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তা জনাব মাহমুদুল হাসান-কে পদমর্যাদার র‍্যাংক ব্যাচ পরিধান করান রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম।

এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।সংশ্লিষ্টরা জানান, এই পদোন্নতি কেবল একটি ব্যক্তিগত সাফল্য নয়; বরং এটি পুরো বাংলাদেশ পুলিশ বাহিনীর জন্য গৌরবের। দায়িত্ব পালনে সততা, দক্ষতা, পেশাদারিত্ব ও মানবিকতার যে অনন্য দৃষ্টান্ত জনাব মাহমুদুল হাসান স্থাপন করেছেন, তারই স্বীকৃতি হিসেবে বিভাগ এই সিদ্ধান্ত নিয়েছে।

রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশের পক্ষ থেকে নবপদোন্নতিপ্রাপ্ত এই কর্মকর্তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। উপস্থিত কর্মকর্তারা তাঁর উত্তরোত্তর সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘ কর্মময় জীবন কামনা করেন।​প্রত্যাশা করা হচ্ছে যে, নতুন পদে আসীন হয়ে তিনি আরও দক্ষতা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে জনগণের সেবা এবং আইনশৃঙ্খলা রক্ষায় বলিষ্ঠ ভূমিকা পালন করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *