সর্বশেষ
ফেব্রুয়ারি ১২, ২০২৬

নির্বাচন উপলক্ষে ময়মনসিংহে র‍্যাব-১৪ এর বিশেষ টহল ও রোবাস্ট পেট্রোল

Spread the love

মোহাম্মদ সালাহ উদ্দিন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ময়মনসিংহে বিশেষ টহল ও রোবাস্ট পেট্রোল পরিচালনা করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১৪।র‍্যাব-১৪ ময়মনসিংহের সম্মানিত অধিনায়কের নির্দেশক্রমে আজ শুক্রবার (৯ জানুয়ারি ২০২৬) দুপুর ২টা থেকে সিপিএসসি, র‍্যাব-১৪, ময়মনসিংহের ১৪টি বিশেষ টহল দল জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ভোটকেন্দ্র পরিদর্শন, বিশেষ টহল ও রোবাস্ট পেট্রোল পরিচালনা করে।

এ সময় ময়মনসিংহ জেলার কোতোয়ালি থানাধীন আকুয়া বাইপাস, ঢাকা বাইপাস, চরপাড়া মোড়, টাউন হল মোড়, রহমতপুর বাইপাসসহ মুক্তাগাছা, ফুলবাড়িয়া, ত্রিশাল ও ভালুকা থানার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে রোবাস্ট পেট্রোলিং জোরদার করা হয়।র‍্যাব সূত্র জানায়, নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতেই এই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। র‍্যাব-১৪ এর দায়িত্বপূর্ণ এলাকায় ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগের জন্য সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।র‍্যাব-১৪ ময়মনসিংহ জানিয়েছে, নির্বাচনকালীন সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের রোবাস্ট পেট্রোলিং কার্যক্রম অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *