সর্বশেষ
ফেব্রুয়ারি ২৭, ২০২৬

নাসিরনগরে আওয়ামীলীগের তিন প্রভাবশালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের জামিন মঞ্জুর!

Spread the love

‎‎মোঃ সাইফুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি:‎‎

০৫ ই আগষ্ট ২০২৪ এর পর ব্রাক্ষণবাড়ীয়ার আদালতে দায়েরকৃত একটি মামলায় গ্রেফতার হওয়া বাংলাদেশ আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ও নাসিরনগর উপজেলার  তিনজন ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান একদিনে জামিন পেয়েছেন।‎মঙ্গলবার (২৪ ফেব্রায়ারী ) সকালে জেলা ও দায়রা জজ আদালত এই তিনজনের জামিন আবেদন শুনানি শেষে তাদের জামিন মঞ্জুর করেন।

আদালত সূত্রে জানা গেছে, মামলার তদন্ত চলমান অবস্থা থাকায় নির্দিষ্ট কিছু শর্তসাপেক্ষে তাদেরকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে।‎‎

জামিনপ্রাপ্ত চেয়ারম্যানরা হলেন, ‎‎ফান্দাউক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,‎জনাব ফারুকুজ্জামান ফারুক,‎গুনিয়াউক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,‎জনাব জিতু মিয়া,‎ভলাকুট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,‎জনাব রুবেল মিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *