মোঃ সাইফুল ইসলাম, ব্রাক্ষণবাড়ীয়া জেলা প্রতিনিধি:
নাসিরনগর সদর ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।শনিরার (২১ ফেব্রুয়ারী) নাসিরনগর উপজেলা পরিষদ মিলনায়তনে সদর ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব সৈয়দ আবু সারোয়ার এর সভাপতিত্বে ও সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জনাব ওবাইদুল হক ও নাসিরনগর উপজেলা সেচ্ছাসেবকদলের সদস্য সচিব নজরুল ইসলামের যৌথ সঞ্চালনায় উক্ত দোয়া
ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্য ও নাসিরনগর উপজেলা বিএনপির সভাপতি জনাব এমএ হান্নান।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,নাসিরনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব কেএম বশির উদ্দিন তুহিন,নাসিরনগর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব এডঃ আলী আজম চৌধুরী,নাসিরনগর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব জনাব আজিজুর রহমান চৌধুরী,উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি জনাব আলমগীর চেয়ারম্যান, উপজেলা বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক জনাব আজদু মেম্বার সহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আরো অনেক নেতৃবৃন্দ।
উক্ত দোয়া ও ইফতার মাহফিলে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ অংশগ্রহন করেন।

