সর্বশেষ
ফেব্রুয়ারি ২১, ২০২৬

নাশকতা প্রতিরোধে নরসিংদীতে কঠোর নিরাপত্তা লকডাউনের উত্তেজনার মধ্যেও স্বাভাবিক জনজীবন

Spread the love

কাজী সাজিদ আহমেদ, স্টাফ রিপোর্টার

সাবেক পতিত সরকারের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর মামলার রায়ের দিন ১৩ নভেম্বর ধার্য হওয়ায় সারাদেশের মতো নরসিংদীতেও জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। রায়ের আগের কয়েকদিন ধরে রাজধানী ও বিভিন্ন জেলায় ককটেল বিস্ফোরণ, বাস-ট্রাকে অগ্নিসংযোগ এবং টায়ারে আগুন দিয়ে রাস্তা অবরোধের ঘটনার পর প্রশাসন নাশকতা প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক অবস্থান নিয়েছে।রায়ের আগের রাত থেকেই নরসিংদী জেলা প্রশাসন, বাংলাদেশ সেনাবাহিনীর একটি ইউনিট, পুলিশ ও র‍্যাব-১১ যৌথভাবে বিশেষ অভিযান ও টহল কার্যক্রম শুরু করে। জেলার প্রবেশমুখ, ঢাকা-সিলেট মহাসড়ক এবং গুরুত্বপূর্ণ পয়েন্ট—পাঁচদোনা মোড়, জেলখানা মোড়, ইটাখোলা মোড়সহ সরকারি স্থাপনাগুলোতে চেকপোস্ট স্থাপন করা হয়। আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সারারাত মাঠে অবস্থান নেন, যাতে কোনো ধরনের সহিংসতা বা অরাজকতা সৃষ্টি না হয়।আওয়ামী লীগের ডাকা লকডাউনের প্রেক্ষিতে কিছু এলাকায় উত্তেজনা দেখা দিলেও প্রশাসনের অভিযানে বিপুলসংখ্যক আটক ও কঠোর পদক্ষেপের ফলে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে। নরসিংদীর পাঁচদোনা মোড়ে ব্রিজে আগুন লাগানোর ঘটনায় পুলিশ ও বিএনপি নেতাদের উপস্থিতিতে দুর্বৃত্তরা পালিয়ে যায়।অন্যদিকে, বিএনপি, যুবদল ও ছাত্রদল শান্তিপূর্ণভাবে রায়কে কেন্দ্র করে রাতভর প্রচারণা চালায় এবং শহরের মূল পয়েন্টগুলোতে অবস্থান নেয়। সংঘর্ষ এড়াতে প্রতিটি স্থানে জেলা পুলিশ সর্বোচ্চ প্রস্তুত ছিল।এছাড়া, জামায়াতে ইসলামী ও কওমী মাদ্রাসাভিত্তিক সংগঠনগুলোও সহিংসতা প্রতিরোধে সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালন করছে। তারা ধর্মীয় ও সামাজিক প্ল্যাটফর্মে শান্তি ও স্থিতিশীলতার পক্ষে প্রচারণা চালাচ্ছে।সার্বিকভাবে, প্রশাসনের কঠোর তৎপরতা ও সক্রিয় গোয়েন্দা নজরদারির ফলে নরসিংদীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে, এবং জনজীবন ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *