নাচোল প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে পরিস্কার পরিছন্নতা অভিযান কার্যক্রমের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের এমপি ড. মিজানুর রহমান।সোমবার সকাল ৯ টায় নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্তরে আবর্জনা পরিস্কার করে পরিস্কার পরিছন্নতা অভিযান কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচএ ডাঃ মাহবুবুউল আলম, জামায়াতের উপজেলা আমীর প্রভাষক ইয়াকুব আলী, পৌর জামায়াতের আমীর মনিরুল ইসলাম, নায়েবে আমীর রফিকুল ইসলাম প্রমূখ।
এমপি ড. মিজানুর রহমান সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, জামায়াতে ইসলামী সারা বাংলাদেশে ক্লিন ও গ্রীণ কর্মসূচীর অংশসূচী অংশ হিসাবে নাচোল হাসপাতালে পরিস্কার পরিছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এছাড়া হাসপাতালের দ্রুত অপারেশন চালু, এ্যামবুলেন্স সার্ভিস চালু করণ , জেনারটের সচল রাখার জন্য ব্যাক্তিগত তহবিল থেকে ১০০লিটার ফুয়েল প্রদান এর আশ্বাস দেন। এছাড়া তিন তলায় রোগীদের উঠার জন্য লিফ্ট ও রেইন সিড়ি নির্মানে ব্যবস্থা করবেন বলে জানান।
সেই সাথে তিনি হাসপাতাল কর্তৃপক্ষে পরিস্কার পরিছন্নতা রাখার তাগিদ দেন। আগামিতে এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান। এছাড়াও তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা রাখার জন্য ডাস্টবিন সহ বিভিন্ন উপকরণ প্রদান করেন।

