সর্বশেষ
ফেব্রুয়ারি ২১, ২০২৬

নড়াইলের রাজনীতি’তে নতুন এক মোড়

Spread the love

কালিয়া উপজেলার প্রতিনিধি, মোঃ ছাব্বির খান:

নড়াইলের, কালিয়া উপজেলার পাঁচগ্রাম ইউপি সদস্য এবং আওয়ামী লীগের সভাপতি মোঃ হেমায়েত মুন্সি দীর্ঘদিন যাবত আওয়ামী লীগের সাথে রাজনীতির সাথে জরিত ছিলেন এবং তিনি আওয়ামী লীগের একজন স্থায়ী কমিটির নেতাকর্মী ছিলেন।

জুলাই গনঅভ্যুত্থানের মধ্যে দিয়ে সরকার পতনের পর মোঃ হেমায়েত মুন্সি দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর বিভিন্ন কৌশলে বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপির কিছু নেতাকর্মীর মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপির নড়াইল জেলা সভাপতি বিশ্বাস জাহাঙ্গীরের হাত ধরে বিএনপিতে যোগদান করেছেন। এতে করে বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপির নেতাকর্মীরা আরো সক্রিয় ভাবে কাজ করার লক্ষে এগিয়ে যাচ্ছে বলে জানা গেছে।

নেতাকর্মীরা আরো বলেন আগে কে কোন দল করতো সেটা মূল বিষয় নয়, কারণ প্রতিটা মানুষই কম বেশি ভূল করে কিন্তু যখন সে তার ভূল বুঝতে পারে এবং ভূল সংশোধন করে তখন তাকে ক্ষমা করে দেওয়া উচিত। এই মর্মে মোঃ হেমায়েত মুন্সি আওয়ামী লীগ থেকে পদত্যাগ করে বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপি তে যোগদান করেন এবং বিএনপির সকল নেতা কর্মী তার এই ভূল সংশোধন কে অভিনন্দন জানিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপি’তে গ্রহণ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *