মোঃ ছাব্বির খান , কালিয়া উপজেলা প্রতিনিধি: গোপন সুত্রে পাওয়া যায় অভিযুক্ত নিউটন গাজিকে ঘিরে একাধিক অভিযোগ, এলাকায় আতঙ্কনাড়াইল জেলা থানা নাড়াগাতীর গ্রাম গোবরা পশ্চিম পাড়ায় বসবাসরত সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের এক পরিবারের বাড়িতে হামলা ও ভয়ভীতির অভিযোগকে কেন্দ্র করে এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় সূত্রের দাবি, আলোচিত ও কুখ্যাত সন্ত্রাসী হিসেবে পরিচিত নিউটন গাজি এ ঘটনার সঙ্গে জড়িত।সূত্র অনুযায়ী, নিউটন গাজি অতীতে আওয়ামী লীগের রাজনীতির নাম ব্যবহার এবং এলাকায় প্রভাবশালী ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। বর্তমানে তিনি বিএনপিতে ফিরে এসেছে এবং সক্রিয়ভাবে কাজ করছেন বলে অভিযোগ রয়েছে।স্থানীয়দের দাবি, নিউটন গাজির বিরুদ্ধে ধর্ষণসহ কয়েক ডজন ফৌজদারি মামলা রয়েছে। এছাড়া এক বিদেশি নাগরিককে অপহরণের অভিযোগে মামলা, ঢাকায় সংঘটিত একাধিক ডাকাতির মামলাতেও তার নাম রয়েছে বলে আইনশৃঙ্খলা সংশ্লিষ্ট সূত্র দাবি করেছে।গোবরা পশ্চিম পাড়ার এক হিন্দু পরিবারের বাড়িতে হামলার ঘটনায় নিউটন গাজির সঙ্গে বিল্লাল শেখ, জুয়েল শেখ, শাকিল শেখ ও মুনির মীরসহ আরও কয়েকজন জড়িত ছিলেন বলে অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, আকবর নামের ওই ব্যক্তির বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়।
তবে কত টাকা চাঁদা দাবি করা হয়েছিল, তা ভুক্তভোগীরা ভয়ের কারণে প্রকাশ করেননি।ভুক্তভোগী পরিবার ও স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজন জানান, অভিযুক্তদের ভয়ে তারা কেউ মুখ খুলতে সাহস পাচ্ছেন না। এমনকি মামলা করতেও তারা ভয় পাচ্ছেন। অভিযোগ রয়েছে, মুখ খুললেই নির্যাতনের শিকার হতে হয়।
এলাকাবাসীর আরও অভিযোগ, নিউটন গাজি প্রকাশ্যে অস্ত্র ও ছুরি বহন করে চলাফেরা করেন এবং মাদক সেবন করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ছবিতে তাকে এসব কর্মকাণ্ডে জড়িত অবস্থায় দেখা গেছে বলে দাবি করা হচ্ছে।
বাড়িতে হামলা ও ভাঙচুরের ছবিও স্থানীয়দের হাতে রয়েছে বলে জানা গেছে।এ বিষয়ে অভিযুক্তদের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর ধারাবাহিক নির্যাতনের অভিযোগে এলাকাজুড়ে তীব্র উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

