সর্বশেষ
ফেব্রুয়ারি ২১, ২০২৬

দুর্গাপুরে ২৮০ ইয়াবাসহ দুই কারবারি আটক

Spread the love

দুর্গাপুর উপজেলা প্রতিনিধিতোফায়েল আলম ভূঁইয়ানেত্রকোণার দুর্গাপুরে ইয়াবা বেচাকেনার সময় দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ২৮০ পিস ইয়াবা ট্যাবলেট যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৮৪ হাজার টাকা।আটককৃতরা হলেন উপজেলার কেরনখলা গ্রামের মো. আক্কাছ আলীর ছেলে মো. ফজলু মিয়া বয়স ২৬ এবং রামনগর গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে মো. ফজলুল হক বয়স ২৫।গত সোমবার রাত ৮টার দিকে এসআই মো. রাসেল পারভেজের নেতৃত্বে মউ গ্রামের জানিরগাঁও বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ঘটনাস্থল থেকেই ইয়াবা কেনাবেচার সময় তাদের গ্রেপ্তার করা হয়।এসআই রাসেল পারভেজ জানান, তিনি নিজেই বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।দুর্গাপুর থানার ওসি মাহমুদুল হাসান বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই কারবারিকে আটক করা হয়েছে। পরে আদালতে প্রেরণ করা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।সারাদেশে মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় দুর্গাপুরে এই সফল অভিযান পুলিশকে আরও সাহস যোগাবে বলে জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *